ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে প্রয়াত খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন রাষ্ট্রদূত’র শ্রদ্ধাঞ্জলি

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ডঃ মোঃ নাজমুল ইসলাম, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্র প্রতিমন্ত্রী মারিয়াম জুলফা, উচ্চশিক্ষা মন্ত্রী ও শ্রম আলী হায়দার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফারি সেলিম ওয়াহিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাওগী, ভাইস চ্যান্সেলর ডঃ আয়েশা সেহনাজ এডাম, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক ল, যুক্তরাষ্ট্রের হু জাং, ভারতের হাইকমিশনার বালাসুব্রমনি, পাকিস্তানের হাইকমিশনার এডমিরাল ফয়সাল রুসূল লুদী, UNICEF-এর ডঃ ইদুয়াদ আড্ডাই এবং বাংলাদেশ থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মামুন আহাম্মেদসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন, এমআই কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ মোক্তাদী এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো: সোহেল পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ গঠনে অবদান, গণতন্ত্র রক্ষায় দৃঢ় নেতৃত্ব এবং নারী নেতৃত্ব হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তার অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তার কূটনৈতিক অবদান প্রশংসিত হয়। বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তার ত্যাগ ও সংগ্রামের কথাও স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়, যেখানে তার রাজনৈতিক জীবন, নেতৃত্বের পথচলা ও দেশ গঠনে অবদানের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। পাশাপাশি ভিডিওতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা, শিক্ষা ও জনশক্তি খাতে পারস্পরিক উন্নয়নের চিত্রও প্রদর্শিত হয়।

এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রমাণ করে, প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্মরণীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।