ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশী প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা প্রদান

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ১–৪ জানুয়ারি মালদ্বীপের আড্ডু শহর সফর করে। সফরকালে আড্ডু সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সফরের আওতায় হাইকমিশনের প্রতিনিধি দল আড্ডুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় ১০০টি পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করে। পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে সহায়তা করা হয়। এছাড়াও প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ডও প্রদান করা হয়। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের জন্য তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

আড্ডুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, পাসপোর্ট সেবা গ্রহণের জন্য রাজধানী মালেতে যাতায়াত করতে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয় এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়াও তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। ফলে হাইকমিশনের পক্ষ থেকে সরাসরি আড্ডু সিটিতে এসে কনস্যুলার সেবা প্রদান করায় তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

প্রবাসীরা আরও জানান, তাদের অনেকেই স্বল্প বেতনে কাজ করেন, যার কারণে রাজধানীতে গিয়ে পাসপোর্ট সেবা নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে তারা আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ হাইকমিশন ভবিষ্যতে আড্ডুর আশপাশের অন্যান্য দ্বীপেও এ ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম সম্প্রসারণ করবে। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের কল্যাণে সরকারের আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে তারা মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।