ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সরকারের সিআইপি সম্মাননা অর্জনকারী প্রবাসী আব্দুল কাইয়ুম মির্জাকে রিয়াদে সংবর্ধনা প্রদান

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ৪, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর আব্দুল কাইয়ুম মির্জা বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি ২০২৬ সন্মাননা অর্জন করায়, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ও সানসিটি পলি ক্লিনিক এসংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন_সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানটি বাংলাদেশ প্রবাসীর সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফকির আল-আমিনের সঞ্চালনায়_ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসীর সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান- ফারুক আহমেদ চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর আমিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন মিয়া, উপস্থিত ছিলেন ইনভেস্টর আব্দুর রহমান, ইনভেস্টর ওসমান গনি রাসেল সহ রিয়াদের সর্ব শ্রেনীর পেশাজীবী প্রবাসী বিশিষ্ট জন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বলেন_ দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির লক্ষ্যে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন_ প্রবাসে বিভিন্ন প্রতিকূলতাকে আমরা সু-চিন্তার মাধ্যমে সমাধান সহ অদক্ষ প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতায় সাবলীল করে তোলার পরিকল্পনা হাতে নিয়েছি।

উপস্থিত অতিথিরা সংবর্ধিত অতিথিকে সাধুবাদ জানিয়ে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সিক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।