ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যতদিন পর্যন্ত হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ না হবে, রাজপথ ছাড়ব না: হাদির বড় ভাই

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২১, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ভালোবেসে থাকলে, হাদির হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফ্যাসিবাদমুক্ত, ভারতীয় আধিপত্যবাদমুক্ত করতে চাইলে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তার বড় ভাই ওমর বিন হাদি।

 

তিনি বলেন, আমি শহীদের ভাই হতে চাইনি। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমান বিন হাদির পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ।

ওমর বিন হাদি বলেন, যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না।

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বীর যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদত উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির ও নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।