ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই’

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১২, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় মিছিলে অংশ নিয়েছেন। এতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র‍্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে রিকশার উপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন। এ সময় ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়।

একই দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আসিফ মাহমুদ।

 

 

এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।