ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৩, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদিআরব পূর্বাঞ্চলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে- লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরাজীর সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী ।

স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের স্বার্থ বিরোধী কোন কাজে তিনি আপোষ করেন নাই । তিনি হলেন মাদার অফ ডেমোক্রেসি।
আজ দেশ ও প্রবাসে থাকা সকল ধর্ম বর্ণ ,সকল মতের মানুষ উনার রোগ মুক্তি কামনায় দোয়া করছেন।

সবশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।