ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে আলোচনা

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাগরকন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপের পাশ্ববর্তী শহর হুলেমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার ড.মো: নাজমুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ( ১১ নভেম্বর) হাইকমিশনার হলরুমে সাক্ষাতে প্রবাসী বাংলাদেশীদের ভিসা জটিলতা, পাসপোর্ট জটিলতা, নানা সমস্যা, অধিকার ও কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপ, এ সময় হাইকমিশনার প্রবাসীদের সমস্যাগুলো গভীর মনোযোগের সঙ্গে শুনেন,তিনি বলেন হাইকমিশনার প্রবাসীদের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে চলছে এবং অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস ও প্রদান করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডাক্তার এইচএম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাইতুল মাল সম্পাদক ডাক্তার ইসমাইল হারুন বান্না, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া, প্রসার ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম সহ ফোরামের অন্য নেতৃবৃন্দরা।

মালদ্বীপে বাংলাদেশ ফোরামের সভাপতি বলেন আমরা বিশ্বাস করি, এই সাক্ষাৎ প্রবাসী বাংলাদেশীদের অধিকার সংরক্ষণ ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা করবে। বাংলাদেশ হাইকমিশনার এর প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদারের ভুমিকা গুরুত্বপূর্ণ ভাবে উন্নতি হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।

পরিশেষে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ এর নেতৃবৃন্দরা হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।