ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জসিম রহমান
নভেম্বর ৯, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় জেলার ছয়টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৪ হাজার ৮শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে শুধু হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৭শ’ শিক্ষার্থী অংশ নেয়, যা পুরো জেলার মধ্যে সর্বাধিক অংশগ্রহণ। তবে এবারের পরীক্ষায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা অংশ নেয়নি।

 

কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবদুস সালাম, সুলতান আহমেদ, শাকিল আহমেদ ও রাজু আহমেদ।

 

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবু সাঈদ, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান হাসিবুল হাসান, উপদেষ্টা আবু জাফর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্যাহ, জয়নাল আবেদীন, আবু তাহের প্রমুখ।

 

পরীক্ষা শেষে বক্তারা বলেন-শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠাভ্যাস বৃদ্ধিতে এমন পরীক্ষার বিকল্প নেই। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা মূল্যায়নের এক সুন্দর ধারায় ফিরে এসেছে।

 

শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন-প্রতি বছর এভাবে পরীক্ষা হলে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাওয়া যাবে এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি আরও উন্নত হবে।

 

অভিভাবকরাও এ উদ্যোগের প্রশংসা করে জানান-এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিতভাবে এমন আয়োজন হলে শিক্ষার্থীদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

 

উল্লেখ্য, ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত কিশোর কণ্ঠ ফাউন্ডেশন একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশব্যাপী শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

চাঁদপুরে সফলভাবে সম্পন্ন এই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন জেলার শিক্ষা উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।