ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর: নুরুল হক নুর

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৩, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নুর জানান, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, ‘তারা এমপি হবেন কি না বা সংসদে যাবেন কি না, সেটা নির্ভর করবে বিএনপির ওপরে। কিন্তু বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তীর্যক, অসম্মানজনক ও অরুচিকর মন্তব্য করছে, জানি না শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয়।’

নুরুল হক নুর আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।

গণভোট ও নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি উদ্দিগ্ন হওয়ার কিছু নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।