ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদে প্রবাস বাউল ফোক ব্যান্ডের  তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  বাউল মেলা

জাহাঙ্গীর আলম হৃদয়
অক্টোবর ২৭, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের দেশ প্রিয় বাংলাদেশ,  দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করছে বিভিন্ন প্রান্তে বসে তারি ধারাবাহিকতায় সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কাজ করছে প্রবাস বাউল ফোক ব্যান্ড ।

দীর্ঘ বছর পর প্রবাসের মাটিতে যমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতি ছিলো লক্ষণীয়,  পরিবার-পরিজন নিয়ে বাউল আসরে বসে গান শুনতে দেখা যায়। কর্মব্যস্ততার ফাঁকে এমন আয়োজনে আনন্দ উচ্ছ্বাসে  মেতে উঠেন প্রবাসী বাংলাদেশীরা।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক  সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের উপস্থাপনায় – শুরুতে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান প্রবাস বাউল ফোক ব্যান্ডের  ম্যানেজার অহিদুল মোল্লা।

বাউল মেলায় আগত প্রবাসী দর্শকদের আনন্দ উচ্ছ্বাসের মেতে রাখেন গানের মাধ্যমে শিল্পী আনিসা ,ইসরাত,আকিলা,নোহা ,
শাহজাদা, ঈমন।

যন্ত্রসঙ্গীতে কিবোর্ডে শিল্পী জামসেদ রানা, বাঁশি নয়ন,প্যাড পাভেল,ঢোল হৃদয়।

অনুষ্ঠান সহযোগিতায় : ফ্রেন্ডি ,সানসিটি পলিক্লিনিক,মাহবুব পারফিউম ,সাইন ভিশন প্রান কোম্পানি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।