ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছুটি শেষে সড়কে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
অক্টোবর ১৪, ২০২৪ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

টানা চারদিন পূজার ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) খুলছে অফিস-আদালত। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন, কেউ কেউ আজ ফিরছেন। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো রুপে।

সরেজমিন রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখে গেছে, আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

 

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তানভীর নাইম জাগো নিউজকে বলেন, সকাল ৮টার দিকে কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। কয়টায় অফিসে পৌঁছাতে পারবো জানি না। এভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হানিফ ফ্লাইওভারে।

একই অবস্থা রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকার। গত কয়েকদিন ছুটি থাকায় অনেকটা ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। সেসব সড়কে এখন যানবাহনে পরিপূর্ণ। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

অন্যান্য বছর শুধুমাত্র বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চারদিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।