ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ এর উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
অক্টোবর ১, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ এর উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে এবং স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে- সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুকের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা বিএনপির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ,
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান,
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লা আল মামুন, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা মোসলেহ উদ্দিন লিটন,
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির ১ নং সহ-সভাপতি মাসুদ রানা, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চন্দন হোসেন রাজু সহ নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।