ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের মতবিনিময় সভা রিমাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

শেখ রফিকুজ্জামান বাবুর সভাপতিত্বে – মোঃ মাইনুদ্দিন , ওমর মৃধা ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ফরিদপুর ৪ আসনের বিএনপির এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেখ আলমাস, ,শেখ হারুন, মোঃ আলী, সোহান জনি, মোঃ মনির হোসেন ,
জাহিদ মোল্লা, রেজাউল করিম, জুবায়ের হুসাইন, শহীদ খালাসী, ইয়াসিন আরাফাত, রুহুল আমিন, জিয়া বেপারী, রায়হান হোসেন ফজল, মিন্টু ফকির, আল মামুন মোল্লা সহ সভায় বিপুল সংখ্যক ফরিদপুর ৪ আসনের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন: মানুষের কল্যাণে কাজ করার মধ্যে যে আনন্দ তা পৃথিবীর অন্য কোন কাজে নেই, মানুষের সুখে দুখে পাশে থাকা, প্রবাসে যারা থাকে তারা বাংলাদেশের উন্নয়নের চাকা সচল রাখছেন, অর্থনৈতিকভাবে দেশ যখনই সংকটে পড়েছে তখনই প্রবাসীরা দেশের হাল ধরেছে, তাদের প্রতিও দেশের সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করা উচিত, প্রবাসের আইন কানুন মেনে সকল প্রবাসীদের দেশের সম্মানার্থে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।