ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো চাঁদপুর সুলতানস্

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো চাঁদপুর সুলতানস্।

১২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট। এবারে ক্রিকেট টুর্নামেন্টে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো চাঁদপুর সুলতানস্।

এ উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা মুন্সির সভাপতিত্বে – সাধারণ সম্পাদক রাসেল হোসেনের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিমের উপদেষ্টা ব্যবসায়ী তাজুল ইসলাম গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সুলতানস্-এর সভাপতি শরিফ হোসেন খান , সিনিয়র সহ-সভাপতি মাসুদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মোঃ সোহেল সহ প্রবাসী চাঁদপুরের সামাজিক , ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের চাঁদপুর সুলতান এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ এবং চাঁদপুর ট্রিবিউন।

বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারী তরুণদের খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখা সম্ভব। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আগামি ম্যাচের পরিকল্পনা ও দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সবাই আশা প্রকাশ করেন, চাঁদপুর সুলতানস্ প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করবে।

২১ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস্ বনাম বরিশাল বাদশা টিমের মধ্যকার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।