ইতালি প্রবাসী বাংলাদেশীর কন্যা চার সন্তানের জননী কেয়া হত্যার প্রতিবাদে রাজধানী রোমে সমাবেশ ও বিক্ষোভ করেছে প্রবাসীরা। তারা অবিলম্বে ঘাতক স্বামীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে সরকারের প্রতি।
ইতালি প্রবাসী বাংলাদেশী মাহমুদ আল রফিকের কন্যা চার সন্তানের জননী ফাহমিদা তাহসিন কেয়াকে তার স্বামী সিফাত আলী হত্যা করে বলে অভিযোগ ওঠে। এ হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় তার স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গেল তের আগস্ট এই হত্যার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে ঢাকার পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।
একজন প্রবাসীর সন্তানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশীরা রোববার রোমে বিক্ষোভ সমাবেশ করেছে। রোমের এওর পার্কে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ রোমের কমিউনিটি নেতারা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, জহির আহমে, কবির হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। কেয়ার ঘাতক স্বামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রবাসীরা
এছাড়া নরসিংদী জেলা সমিতি রোম ইতালি পৃথক প্রতিবাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এখানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমিতি রোম ইতালির সম্মানিত উপদেষ্টা আ হকের পৃষ্ঠপোষকতায় এবং নরসিংদী জেলা সমিতি রোম ইতালির সাধারণ সম্পাদক বিপুল এর সঞ্চালনায় নরসিংদী জেলা সমিতি রোম ইতালির সিনিয়র সহ সভাপতি দ্বীন মোহাম্মদ জামান। সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা। সহ সভাপতি ফজলুল হক সরকার। সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাফুজা রূপা। প্রচার সম্পাদক সবুজ আহমেদ।রায়পুরা উপজেলা সংগঠনিক সম্পাদক হীমেল সরকার। জাহাঙ্গীর আলম। মোঃরুবেল মিয়া।মোঃ জুয়েল মিয়া। বেলাব উপজেলা সম্মেলিত প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান পাভেল।সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সার্বিক সহযোগিতায়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্যে রাখেন নরসিংদী জেলা সমিতি রোম ইতালির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল হোসেন। আব্দুল মোতালেব নয়ন। সোহারফ হোসেন।মোশারফ হোসেন টিপু। সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ঢাকার শেওড়াপাড়ায় তাদের নিজ বাসায় এই ঘটনা ঘটে উল্লেখ করে প্রবাসীরা অভিযোগ করেন কেয়ার সন্তানদেরও আটকে রাখা হয়েছিল। নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হত্যা মামলার কোন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। প্রবাসীদের অভিযোগ বিত্তশালী কেয়ার স্বামী সিফাত আলী প্রভাব খাটিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছে।
