ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে নতুন হজ কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম

জাহাঙ্গীর আলম হৃদয়
আগস্ট ২০, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম। রবিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় কামরুল ইসলামকে আগামী চার বছরের জন্য নিয়োগ আদেশ জারি করেছে।

এ নিয়োগের মধ্য দিয়ে তিনি বর্তমান কাউন্সিলর (হজ) বিসিএস (প্রশাসন) ২২তম ব্যাচের যুগ্মসচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোতে উপসচিব পদমর্যাদার ৫ম গ্রেডের ‘কাউন্সিলর (হজ)’ পদে ১ নভেম্বর ২০২০ এ নিয়োগপ্রাপ্ত মো. জহিরুল ইসলাম নির্ধারিত চাকরির চার বছর মেয়াদ শেষ হলে এ পদে নিয়োগের জন্য গত বছরের ৮ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পদে আবেদনকৃত উপসচিব পর্যায়ের ২৭ জন কর্মকর্তার মধ্য থেকে নিয়োগ পেলেন মো. কামরুল ইসলাম।

বিসিএস প্রশাসন ২৯ ব্যাচের ককর্মকর্তা মো. কামরুল ইসলাম বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেজা, আইএমইডি ও মাঠপ্রশাসনে কর্মরত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।