ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

টানা চারদিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে দেশব্যাপী বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১৩ অক্টোবর (রোববার) পূজার ছুটি। সব মিলিয়ে আজ থেকে টানা চারদিনের ছুটি শুরু হয়েছে।

 

এতে আরো বলা হয়, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।৷

 

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।