ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইতালিস্থ শরীয়তপুর জেলা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালিক মনজুর, ইতালি
আগস্ট ১২, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইতালির রোমের লার্গো প্রেনেস্তিনা কর্ণফুলী রেস্টুরেন্টের হলরুমে ইতালিস্থ শরীয়তপুর জেলা সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের প্রবীণ ব্যক্তিত্ব মতিউর রহমান বুলু, এবং সঞ্চালনা করেন রায়হান মোল্লা।

অনুষ্ঠানে শরীয়তপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের প্রস্তাব দেন। প্রবীণ নেতারা ঘোষণা করেন যে, আগামী কয়েক দিনের মধ্যেই পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

সভায় বক্তারা বলেন – “প্রবাসে আমাদের ঐক্যই হবে উন্নয়নের মূল শক্তি, নবীন ও প্রবীণদের সমন্বয়ে আমরা একটি সুন্দর কমিটি উপহার দেব।”
“দীর্ঘদিন পর হলেও আমরা চাই সকলের অংশগ্রহণে কার্যকর ও প্রতিনিধিত্বশীল একটি কমিটি হোক।”

নবীন নেতৃবৃন্দ বলেন “দীর্ঘ সময় কমিটি না হওয়ায় নতুনদের সুযোগ সীমিত ছিল, এবার আমরা প্রত্যাশা করছি পরিবর্তন আসবে।

প্রবীণ নেতৃবৃন্দ বলেন “আগামী কয়েক দিনের মধ্যে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।”

উল্লেখযোগ্য যে, প্রায় দুই যুগ আগে শরীয়তপুর জেলা সমিতির সূচনা হলেও দীর্ঘ সময় ধরে কমিটি পুনর্গঠন না হওয়ায় নতুনদের অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছিল। নবীন নেতারা আশা প্রকাশ করেন- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সকলের ঐক্য ও সহযোগিতায় একটি সুন্দর, কার্যকর এবং প্রতিনিধিত্বশীল কমিটি গঠন হবে, যা প্রবাসে শরীয়তপুরের ঐক্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।