ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটারের দোয়া

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ২৬, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মসীঈ সিরাজের সভাপতিত্বে
সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ এরশাদ আলী , উপদেষ্টা শিল্পী জামশেদ রানা ,নাট্য প্রশিক্ষক এজহারুল হক মিজান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ,কার্যকরী পরিষদের সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নাট্য সদস্য মোঃ আহাদ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষক- শিক্ষার্থী সহ সকলের জন্য দোয়া করা হয়। চিকিৎসাধীন থাকা অসুস্থ সকলের জন্যেও দোয়া করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।