ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

২৩ দিন পর দেশে আনা হয়েছে রেমিটেন্স যোদ্ধা মাহবুব আলমের মরদেহবাহী কফিন

নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ড নাওড়া মুফতি বাড়ির মো. জামশেদ আলমের ছোট ভাই সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো. মাহবুব আলম মুফতির মরদেহবাহী কফিন রিয়াদ শহর থেকে বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে।

 

 

বুধবার সৌদি আরব সময় সন্ধ্যা ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহবুব আলম মুফতির মরদেহ বুঝে নেন স্বজনেরা।

উল্লেখ্য গত (২৭ মে) মঙ্গলবার সৌদি আরব সময় সকাল সাড়ে ১০ টায় রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস নেন।

তার মৃত্যুতে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক, নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।