সৌদি সরকারের আইন মেনে চলি -দেশের সন্মান বজায় রাখি , আসুন সততার সঙ্গে ব্যবসা করি এই স্লোগানক সামনে রেখে রিয়াদে প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও জেদ্দা কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সাথে মতবিনিময় সভা এ এস ট্রাভেল এন্ড ট্যুরিজম এজেন্সি সেমিনার কক্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সৌদি – বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক ইনভেস্টর মোঃ আইয়ুব তুষার, সংগঠনের উপদেষ্টা ইনভেস্টর শামীম আল আমিন, ফুল ব্যবসায়ী ইনভেস্টর মোঃ ইকবাল হোসেন সহ তরুণ উদ্যোক্তারা এই সময় উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় প্রবাসের মাটিতে সৌদি সরকারের আইন মেনে বাংলাদেশী নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে জেদ্দা কমার্শিয়াল কাউন্সেলর বলেন দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সততা এবং স্বচ্ছতার সঙ্গে প্রবাসে দেশের সম্মান বজায় রেখে সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
