ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পারভেজ (২৬), সুমন (৩৬) ও মো. ফয়েজ (২৫) নামে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি জানান, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর থেকে পারভেজ ও সমুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিসিটিভি ক্যামেরা, একটি গাঁজা মাপার মেশিন, একটি চার্জার, একটি ফয়েল পেপার উদ্ধার করা হয়।

 

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নিজমেহার নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মো. ফয়েজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার মাদক কারবারিদের মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।