ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকো ক্রীয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জনগণের অংশগ্রহণমুলক নির্বাচন ও ভোটচোরদের প্রত্যাখ্যান শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

আরাফাত রহমান কোকো ক্রীয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জনগণের অংশগ্রহণমুলক নির্বাচন ও ভোটচোরদের প্রত্যাখ্যান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের ২য় তলা জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,বাংলাদেশ গনতান্ত্রিক দেশ,ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাধা আসলে সরকার গঠনে ব্যর্থ হবে। চাঁদাবাজি,মানুষকে ভয় দেখালে মানুষ ভোট দিবেনা। কিছু দলীয় লোকের চাঁদাবাজির দায়ভার দল নিবে না। চাঁদাবাজদের কারনে দল যদি ব্যর্থ হয় তাহলে ওদের দল ছাড় দিবেনা। এরা দলের জন্য, জাতীর জন্য রাষ্ট্রের জন্য খতিকর ও ভয়ংকর। এদের চিন্তিত করে দল থেকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। একটি মানুষ রিক্সা চালালে দৈনিক ১৫০০ টাকা ইনকাম করতে পারে। চাঁদাবাজি কেন করবে। রাজনৈতিক কর্মীরা যদি চাঁদাবাজি করে তাহলে রাষ্ট্রের মানুষ অসহায় এবং মানুষের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) শরিফউল বশার বাদল ও সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) চাঁদপুরের হাজীগঞ্জে কৃতি সন্তান মোস্তফা মজুমদার সুমন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু।

উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উপদেষ্টা ড.নজরুল ইসলাম খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন আরজু,সহ সভাপতি ড. শাহ্ আলম দেওয়ান, ড. মিজানুর রহমান, সাদিকুল ইসলাম, দিদারুল ইসলাম

সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সজল,মাজাহার সুমন,আবুল কালাম আজাদ,শাহাদাৎ হোসেন,আবদুল কাদের,এইচ এম বেলায়েত, অর্থ সম্পাদক গোলাম সরোয়ার,তথ্য ও গবেষণা বিষয়কে সম্পাদক জুয়েল রানা,সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সহ তথ্য ও গবেষণা বিষয়কে সম্পাদক রহমত উল্লাহ,মহানগর দক্ষিণের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।