ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না: শিবির সভাপতি

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই।

 

শুক্রবার (২৭) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।

এ ছাড়া, ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহাইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।