সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদুল ফিতরের জামায়াত।
রবিবার সকালে পুরো সৌদি আরবের ন্যায় ধাম্মামের আল খোবারের স্কীন মসজিদে সকাল ৬টায় লক্ষাধীক মুসুল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদুল ফিতরের জামায়াত।
এদিন সকালে সারাবিশ্বের অসংখ্য প্রবাসী ও সৌদিয়ান নাগরিকদের উপস্থিতিতে অনন্দ মুখর পরিবেশে নারী পুরুষ এক কাতারে শামিল হয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।
ঈদের নামাজ আদায় শেষে সারাবিশ্বের মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনি মুসলিমদের বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
কথায় হয় সৌদি আরব প্রবাসী বাংলাদেশী জাকির হোসেন, আলামিন, সাজ্জাদ, সোহাগ, সাইদুল, রাকিবুল, ইমনসহ আরো অনেকের সাথে।
তারা জানান, পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে ঈদের যে আনন্দোচ্ছ্বাস সেটি পরিপূর্ণতা অনুভব করেনি। হাজারো ইচ্ছে থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে দূর প্রবাসে ঈদ উদযাপন করতে হয়। নিজেদের আনন্দের মাত্রা একটু বাড়িয়ে নিতে সবাই একত্রে ঈদগাঁয় নামাজ আদায় করেছেন।
পরিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখতে একে উপরে কোলাকুলি ও কৌশল বিনিময় করেন। এছাড়াও ঈদগাঁয় আগত মানুষের উপস্থিতি ও নিজেদের ছবি নিজেদের মুঠোফোনে ধারন করে রাখতে দেখা গেছে।
