সৌদি আরব প্রবাসী বাংলাদেশী খোরশেদ আলম রুবেলের ব্যাক্তিগত উদ্যোগে প্রবাসীদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে দাম্মামের খোবারের গোল্ডেন বুজারী হোটেলে বাংলাদেশী প্রবাসীদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
গোল্ডেন সার্ভিসেস এর ম্যানেজিং ডিরেক্টর খোরশেদ আলম রুবেলের আমন্ত্রণে আগত অতিথিদের উপস্থিতিতে ছোট্ট পরিসরে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার গিয়াস উদ্দিন আহমেদ, সিআইপি শওকত কামাল, মো. হাশেম বাবুল, তারেক জামান, সিআইপি আবদুল মান্নান মিঠু, বাংলাদেশ বিমান দাম্মাম এরিয়া ম্যানেজার নাজমুল কবির খান, মনির মাল, আমিনুল ইসলাম, কাশেম খানসহ ধাম্মামে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম রুবেল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিনি ইফতার মাহফিলের আয়োজন করেছেন। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন।
একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের।
এছাড়া এক সাথে সবাই মিলে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
