ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে এবারও তারাবীহ নামায পড়িয়ে মুসল্লিদের প্রশংসা পেয়েছেন বাংলাদেশী ইমাম শাহাদাত আল মাহদী

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
মার্চ ১০, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের হাফেজদের বেশ সুনাম রয়েছে,আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশী হাফেজরা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করছেন।

কুরআন নাজিলের মাস এই রমজান মাসেও বাংলাদেশী হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবী পড়িয়ে কুরআনের সুরে মুগ্ধ করছেন বিশ্ববাসীকে।

এরমধ্যে এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের
‘মসজিদ হায়া আস সুবয়ী’তে দেশ-বর্ণ-ভাষার বৈষম্য ঘুচিয়ে সুললিত কণ্ঠে ২য় বারের মতো তারাবীহ পড়িয়ে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বাংলাদেশী ইমাম শায়েখ শাহাদাত আল মাহদী।

২০২৪ সালে সে রিয়াদের ‘মসজিদ হায়া আস-সুবয়ীতে ইমাম হিসেবে নিযুক্ত হোন,তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

সেখানে নিয়মিত ইমামতি এবং একই সাথে তারাবী পড়িয়ে স্থানীয় সৌদি নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিদের মন জয় করে নিয়েছেন তিনি। বিদেশের মাটিতে দেশীয় ইমাম পেয়ে আনন্দিত প্রবাসী বাংলাদেশীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।