ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীন এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
জানুয়ারি ১৭, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নাটক হোক সুস্থ সমাজের দর্পণ- এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের একমাত্র বাংলাদেশী সাংস্কৃতিক ও নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে বাংলা সাহিত্য সংস্কৃতির কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীন এর

১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে- সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায়

স্মরণ সভায় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উপদেষ্টা মোহাম্মদ এরশাদ আলী, আব্বাস উদ্দিন,সান সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাখাওয়াত হোসেন আরমান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক নাঈম রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ সংগঠনের সদস্য এবং অভিভাবক বৃন্দ।

বক্তারা বলেন দেশের গণ্ডি পেরিয়ে প্রায় ৬০০০ মাইল ধরে এসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীন এর ১৭তম মৃত্যুবার্ষিকী সহ প্রয়াত নাট্য ব্যক্তিদের নিয়ে যে স্মরণ সভার আয়োজন করেছে এটা সবাই করতে পারে না, সেলিম আল দীনের নাট্য জীবন নিয়ে বক্তারা ইতিহাস তুলে ধরেন, রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে নিজস্ব গতিতে দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মঞ্চ নাটকের মাধ্যমে এটি সত্যিই প্রশংসার দাবি রাখে সংগঠনটি। আগামী দিনও এ ধারা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।