র কচুয়া উপজেলার মনপুরা গ্রামের বাসিন্দা এমদাদ হোসেনের ম’র’দে’হ ঢাকার গাজীপুর সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর মৃ’ত্যু’র খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমদাদ হোসেনের মৃ’ত্যু’র খবর শুনে শোক প্রকাশ করেছেন তাঁর পরিচিতজন ও সহকর্মীরা। এ বিষয়ে সহকর্মী ইসমাইল হোসেন বিপ্লব তাঁর ফেসবুক পোস্টে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তাঁর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
“তার মৃ’ত্যু’র খবরটা শুনে হঠাৎ শরীর কেঁপে উঠল। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, তখন মাদ্রাসার সামনে ছোটখাটো একটি দোকান দিয়েছিলেন এমদাদ হোসেন ও তাঁর বাবা। তাঁরা সবার সঙ্গে খুব ভালো আচরণ করতেন। কখনো কারও সঙ্গে তর্ক করতে কিংবা উচ্চস্বরে কথা বলতে দেখিনি। বাবা যেমন ভদ্র ছিলেন, সন্তানও তেমনই ভদ্র ও সহজ-সরল ছিলেন।
আজ তাঁর ম’র’দে’হ গাজীপুরে সড়কের পাশে পাওয়া গেছে। তাঁর মৃ’ত্যু’র নির্দিষ্ট কারণ এখনো কেউ বলতে পারেননি। মুখে র’ক্তা’ক্ত অবস্থায় তাঁকে সড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে বলে জানা গেছে।
তাঁর মৃ’ত্যু’র বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাত নসিব করুন।”
এমদাদ হোসেনের মৃ’ত্যু’র প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।
