ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাজী মোস্তফা, সাধারন সম্পাদক শেখ ফরিদ ও সাংগঠনিক মো. রনি

Chandpur Tribune
নভেম্বর ৮, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হাজী মো. মোস্তফা কামালকে সভাপতি এবং মো. শেখ ফরিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন ও সদস্যসচিব মো. নাজমুল হাসান রাজনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল মুন্সী, সহ-সভাপতি মাহমুদুল হাসান (জুলহাস) ও মো. ফখরুল ইসলাম (জমিদার), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাফিক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাসার ও মো. ইনজামুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মুন্সী, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মানিক শেখ এবং প্রচার সম্পাদক রুবেল মুন্সী।

নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় হাজীগঞ্জ পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনিযুক্ত নেতারা। একই সঙ্গে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।

নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।