ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

বিএম ফরিদ আহমেদ
নভেম্বর ৮, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) হাইমচর উপজেলা পরিষদের হলরুম ‘পদ্মজলে’ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট, জাতীয় ইতিহাসে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলির গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জাতীয় ইতিহাস, ঐক্য ও সংহতির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।