ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু তানিমের মৃত্যু

Chandpur Tribune
নভেম্বর ৮, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. তানিম হোসেন তাহিম নামের পাঁচ বছর বয়সি এক শিশু মারা গেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের পশ্চিম শ্রীপুর পঞ্চায়েত বাড়ির মাহবুব আলমের ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু তাহিম। এরপর বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর প্রতিবেশী রকিবুল ইসলাম রাকিব জানান, জানতে পেরেছি সকালে ঘুম থেকে উঠে অন্যান্য শিশুদের সাথেই বাড়ির উঠানো খেলাধূলা করছিল শিশু তানিম হোসেন তাহিম। খেলাধূলার এক ফাঁকে হয়তো সকলের অগোচরে শিশুটি পুকুরের গিয়ে পানিতে তলিয়ে যায় এবং সাঁতার না জানায় সে পানিতে ডুবেই মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু তাহিম মারা গেছে। তিনি বলেন, যেসব শিশুরা সাঁতার জানেনা, সেসব পারিবারের সদস্যদের আরো বেশি সর্তকতা ও সচেতন থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।