ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Chandpur Tribune
নভেম্বর ৭, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সিনিয়র শিক্ষক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন বিএসসি, ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমান ও শিক্ষক প্রতিনিধি আয়েশা বেগম।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ইতিহাস সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষপর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।