ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Chandpur Tribune
নভেম্বর ৭, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, বিশেষ হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের
পিটিএর সহ-সভাপতি হাজী মোস্তফা।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ পাটওয়ারী।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ইতিহাস সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষপর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।