ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গরুর বদলে ঘোড়া দিয়ে হাল টেনে ঘুরে দাঁড়িয়েছে এক দিনমজুরের জীবন

Chandpur Tribune
নভেম্বর ৭, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দারিদ্র্য যাদের নিত্যদিনের সঙ্গী, বেঁচে থাকার লড়াইয়ে তারা নতুন পথ খুঁজে নেন নানা উপায়ে। নীলফামারীর কিশোরগঞ্জ এলাকার কোনো এক গ্রামীণ জনপদের এমন এক সংগ্রামী মানুষের গল্প উঠে এসেছে।

 

১৪ হাজার টাকায় কেনা দুটি ঘোড়া দিয়ে হাল চাষ করে আজ তিনি কেবল নিজের জীবিকাই নির্বাহ করছেন না, বরং পরিবারের মুখেও হাসি ফুটিয়েছেন।

​কথোপকথনে উঠে আসা সেই লড়াকু মানুষটির নাম ‘ এনামুল ইমসলাম। ডাক নাম ‘মারেয়া’। বাড়ি নান্নুরবাজারের কবিরাজপাড়া এলাকায়। বাবার নাম এন্তাজ। মেয়েকে বিয়ে দেওয়ার সময় অভাবের তাড়নায় হালের গরু দুটিকে বিক্রি করে দিয়েছিল।

গরুর দাম ও রক্ষণাবেক্ষণের কথা ভেবে তিনি এখন বেছে নিয়েছেন ভিন্ন এক পথ—ঘোড়ার হাল।

কৃষক রবিউল ইসলামের জমিতে কাক ঢাকা ভোরে ঘোড়া দিয়ে লাঙ্গল টানছিলেন এনামুল। তার সাথে কথা হলে তিনি জানান- ইদানিং ঘোরার হালের ডাক পরছে বেশি। এখন আয় বাড়ছে। এদিকে রবিউল ইসলাম জানান, তিন দিন আগে হাল চাষের টাকা দেওয়ার পর আর তিনি ঘরের হাল নিয়ে এসেছেন আমার জমিতে।

​ঘোড়ার হালের সুদিন
​আড়াই বছর ধরে ঘোড়া দিয়ে জমি চাষ করছেন তিনি। ১৪ হাজার টাকায় কেনা দুটি মাদী ঘোড়া তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। স্থানীয় এক ভাগ্নের মাধ্যমে ইসমাইল এলাকা থেকে ঘোড়া দুটি সংগ্রহ করার পর সেগুলোকে নিজেই চাষাবাদের জন্য প্রশিক্ষণ দিয়েছেন।

​শুরুর দিকে পথচলা সহজ না হলেও এখন দিন ভালোই কাটছে। প্রতিদিন হাল চাষ করে আয় হয় ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। কাজের চাহিদাও বেশ ভালো; চাষের জন্য নিয়মিত ডাক আসে। কথা প্রসঙ্গে তিনি জানান, “সারাদিন নদীধারে ঘাস খায় ওরা। আর সন্ধ্যায় বাড়িতে এনে ভুষি ও ভেজানো শুকনো জোবা (খড় বা কুঁড়ার মিশ্রণ) দিলেই পেট ভরে যায়।” শুধু তাই নয়, বর্ষা কিংবা উচু জমি—সব মৌসুমেই সমান তালে এই ঘোড়ার হাল দিয়ে কাজ করা যায় বলে জানান তিনি।

​সংসারের হাল ও আত্মতৃপ্তি
​ব্যক্তিগত জীবনে তিন কন্যাসন্তানের জনক এই দিনমজুর ইতোমধ্যে মেয়েদের বিয়ে দিয়েছেন। বাড়িতে স্ত্রী মরজিনাকে সঙ্গে নিয়ে তার ছোট্ট সংসার। স্ত্রীও বাড়ির টুকিটাকি কাজ ও গবাদিপশুর দেখাশোনা করে সংসারে সহযোগিতা করেন। ভ্যান চালিয়ে অতিরিক্ত আয়ের পাশাপাশি ঘোড়ার হাল চাষ তার পরিবারে এনে দিয়েছে অর্থনৈতিক স্বস্তি।

​অল্প পুঁঁজিতে, কম খরচে ঘোড়া দিয়ে হাল চাষের এই অভিনব ও সহজ পদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে এক ব্যতিক্রমী উদ্যোগ। শত প্রতিকূলতার মধ্যেও থেমে না থেকে বেঁচে থাকার এই অদম্য জেদ। প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্বল নিয়েও জীবনের চাকা সচল রাখা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।