বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা ঢাকার ভাষানটেক এলাকা থেকে উদ্ধার করে প্রকৃত মালিক মোঃ মজিবের কাছে হস্তান্তর করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউছার আলম।
জানা যায়, ভুলবশত বিকাশে পাঠানো ৫০ হাজার টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট ব্যক্তির সহায়তা কামনা করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাজীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে ঢাকার ভাষানটেক এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিক মোঃ মজিবের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নিজের হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মোঃ মজিব। অন্যদিকে, পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।
জনসাধারণের সেবায় পুলিশের আন্তরিকতা ও সহযোগিতার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
