ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

বিএম ফরিদ আহমেদ
নভেম্বর ৬, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রশিক্ষণার্থীদের সঙ্গে অতিথি বক্তা হিসেবে মতবিনিময় করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।

এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, দেশপ্রেম এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

তিনি শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।