চাঁদপুরের হাইমচর উপজেলায় নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা যোগদান করেছেন।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) তাঁর যোগদান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নবনিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং হাইমচর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন মাস্টার।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মো. আবুল কালাম, মো. আব্দুস সালাম, মো. আজহারুল ইসলাম বাচ্চু, হেলাল উদ্দিন রাড়ীসহ অন্যান্য শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যোগদানের ফলে হাইমচরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের সঙ্গে সমন্বয় এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা নবনিযুক্ত শিক্ষা কর্মকর্তার সফল কর্মজীবন কামনা করেন এবং উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
