ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Chandpur Tribune
অক্টোবর ১৩, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জিসান মুন্সী নামের তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোম্বর) সন্ধ্যায় উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. ওয়াসিম মুন্সীর ছোট ছেলে।

জানা গেছে, এদিন বিকালে শিশু জিসান মুন্সী নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে শিশুটির জুতা দেখে সকলে ডাক-চিৎকার শুরু করেন।

এসময় বাবাসহ পরিবারের লোকজন পুকুরে ডুব দিয়ে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুর পাড়ে চলে যায় শিশু জিসান মুন্সী এবং পানিতে তলিয়ে সে মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার রুহুল আমিন সোহাগ জানান, শিশুটি সবার অগোচরে পুকুরে চলে যায়। ছোট্ট মানুষ, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন, ওই বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু জিসান মুন্সী মারা গেছে। তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে এবং যেসব শিশুরা সাঁতার জানেনা, সেসব পারিবারের সদস্যদের আরো বেশি সর্তকতা ও সচেতন থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।