চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য ও হাজীগঞ্জ বাজারের হলুদপট্টির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান (৭৪) ইন্তেকাল করেছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল মান্নান হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের ক্যাশিয়ার বাড়ির আলহাজ্ব আব্দুল জাব্বার মিয়ার ছোট ছেলে। তিনি এলাকায় একজন পরিচিত ও সমাজসেবী ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার,স্বজন,ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
আল্লাহ তাআলা মরহুম আব্দুল মান্নানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
