ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

মো. নাঈম হোসেন পলোয়ান
অক্টোবর ৫, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিষ্ঠার ৫৬ বছর পর এবারই প্রথম শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

 

চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে সোমবার (৫ অক্টোবর) কলেজের হলরুমে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্যোগে বিশেষ এ অনুষ্ঠান আয়োজোন করা হয়।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই কলেজে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালনের আয়োজন করে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবন গঠনে শিক্ষকের ভূমিকা ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্কের বিষয়গুলোও উঠে আসে এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ মাছুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। এটি সত্যিই আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের এমন উদ্যোগ শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাহা আলম মিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরীফ মো. আব্দুল কুদ্দুস, সমাজকর্ম বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ, মো. আনিছুর রহমান মজুমদার, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক নিঝুম সাহা, আইসিটি বিভাগের প্রভাষক মো. মোবারক করিম খান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল হান্নান শেখ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আকরাম হোসাইন, বাংলা বিভাগের প্রভাষক রায়হানুল ইসলাম সৈকত প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শাহিনা আক্তার, রাশেদ আহমেদ মুরাদ, সমাজকর্ম বিভাগের প্রভাষক রোমানা সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ান হোসাইন-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কলেজের সকল শিক্ষক-শিক্ষিকার হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান। পরে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।

কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আয়োজনে নেতৃত্ব দেন মো. শাকিল, মো. জিহাদ তফদার, মো. আল-আমিন ভুঁইয়া, মো. ফয়সাল আহমেদ, মো. ইয়াফি, মো. রবিউল, তাসমিয়া আক্তার নাফিসা, নুরসাত জাহান অরিন, মারিয়া আক্তার রিফা, রাফিজা ইসলাম, সৈয়দা আফসার জাহান, রুপালী আক্তার ও মারিয়া আক্তার-সহ আরও অনেকে।

শিক্ষার্থীদের উদ্যোগে ৫৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজন কলেজের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ক্ষেত্রে একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।