ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সাথে মিল রেখে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ , পাশের হার ৯২.৯৮%

Chandpur Tribune
আগস্ট ১০, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সন্তোষজনক সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৯ জন কৃতকার্য এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ১ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৯২.৯৮ শতাংশ।

ফল প্রকাশের পর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা আগামী দিনগুলোতেও আরও ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

এদিকে, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে তারা আনন্দিত। আগামীতে পাসের হার আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।