“মানবতার কাণ্ডারী হযরত মুহাম্মদ (দঃ) এর আগমন হয়েছিল বৈষম্যহীন সমাজ গঠনে ”
আজ (১৪ সেপ্টেম্বর, ২০২৪ ) পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষ্যে আবহাওয়ার প্রতিকূল পরিবেশেও চাঁদপুর শাহরাস্তিতে সর্বস্তরের হাজার হাজার জনতার ব্যাপক উপস্থিতিতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়েছে।
শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত’র সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম এম.এ আল কাদেরীর সভাপতিত্বে উপজেলা সদরের নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল ৯টায় শাহরাস্তি উত্তর ও দক্ষিণের নবীপ্রেমিকরা জমায়েত হয়।
উক্ত মাঠে বিভিন্ন আলেম, পীর মাশায়েখ, শিক্ষক, ইসলামী আলোচক, সংগঠক ঈদে মিলাদুন্নবী(দঃ) এর তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন। তন্মধ্যে তরুণ প্রজন্মের আইডল, সুবক্তা ও প্রখ্যাত ধর্মীয় আলোচক মুফতি গোলাম রাব্বানী কাসেমী নবীপ্রেম, ইসলামের বিশিষ্ট ধারা সূফিজম সম্পর্কে বক্তব্য রাখেন। এদেশে ইসলাম প্রচার ও প্রসারে আউলিয়াকে কেরামের অবদানকে স্মরণ করে তিনি বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে যে নবী প্রেমের আদর্শ ছিল, সেটি ধারণের জন্য সকলকে উজ্জীবিত করেন।
বক্তারা প্রিয় নবীর আগমনে খুশি হয়ে শুকরিয়া করে বলেন- আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে
