ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন

Chandpur Tribune
জুলাই ২৮, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। পাশাপাশি সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

 

 

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করে বলেন, পদযাত্রায় অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় দলের নেতাকর্মীদের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আহত হন।

 

 

তিনি আরও জানান, হামলার সময় এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। শুধু গাড়ি ভাঙচুরই নয়, সেখানে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

 

সালেহ উদ্দিন সিফাত বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। গাড়ি ভাঙচুরের একটি ভিডিও আমাদের হাতে এসেছে।”

 

 

তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।