ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত

Chandpur Tribune
জুন ২১, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে হুলহুমালে বাংলাদেশ হাইকমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে মতবিনিময় সভা, হাইকমিশনারের সঙ্গে সরাসরি কথা বললেন মালদ্বীপের বাংলাদেশিরা কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের খোলামেলা আলোচনা প্রবাসীদের প্রশ্নের দিলেন হাইকমিশনার ডাঃ নাজমুল ইসলাম।

রোববার (২১ জুন) স্হানীয় সময় সকাল ১১:১৫ মিনিটে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডাঃ মোঃ নাজমুল ইসলাম । মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গণশুনানি বৈধ অভিবাসন ও কর্মসংস্থান ইস্যুতে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনের সংলাপ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকার আশ্বাস হাইকমিশনের বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা, সংবাদ প্রতিবেদন বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে গণশুনানি অনুষ্ঠিত।

তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত মনোযোগ সহকারে শোনেন।
সভায় মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি এবং দলের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মসংস্থান, বৈধ অভিবাসন, শ্রমিকদের অধিকার, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যার কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ হাইকমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি ও মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।