ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাজারে সেঞ্চুরি হাঁকানো সাত সবজি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৪ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বাজারে একমাত্র কম দামি সবজি পেঁপে। কেজি ৪০ থেকে ৫০ টাকা। বাকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকায় আটকে আছে। তবে বাজারে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় রয়েছে গোল বেগুন, করোলা, শিম, বরবটি ও কাঁকরোল। এগুলোর প্রতি কেজি ১০০ টাকা হলেও টমেটো, গাজর যথাক্রমে ১৬০ ও ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

বাজারে সেঞ্চুরি হাঁকানো ৭ সবজি

30Shares
facebook sharing button
অ+
অ-
বাজারে সেঞ্চুরি হাঁকানো ৭ সবজি

রাজধানীর মালিবাগ বাজারের আরেক ক্রেতা সাইদুর রহমানও একই ধরনের অভিযোগ জানিয়ে বলেন, বিক্রেতারা বলছে আগের চেয়ে সবজির দাম কমেছে। হ্যাঁ কমেছে সেটা ১৪০/১৫০ টাকা থেকে ১০০ টাকায় নেমেছে। কিছু সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এটাকে তো সবজির দাম কমেছে বলা যায় না। বরং সবজির দামের ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতাদের বাজারদর নিয়ে এমন আপত্তি, ভোগান্তি তবুও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনোই দেখলাম না।

এদিকে সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। বাজারের সাত-আট ধরনের সবজির দাম ১০০ টাকা বা তার চেয়ে কিছুটা বেশি। বাকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কম।

কারওয়ান বাজার থেকে পাইকারি সবজি কিনে এনে খুচরা বাজারে বিক্রি করেন আলমগীর হোসেন। সবজির দাম বিষয় তিনি বলেন, এই সময় বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে যায়, নতুন করে সবজি ওঠার অপেক্ষায় আছেন কৃষকরা। সেই কারণে সবজির দাম একটু বেশি যাচ্ছে। আবার একেবারে নতুন কিছু সবজি উঠেছে বাজারে সেগুলোর দামও কিছুটা বেশি। তবে শীত চলে আসলে, নতুন সব সবজি বাজারে উঠবে তখন সবজির দাম অনেক কমে যাবে। এখন বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, সে কারণেই বাজার কিছুটা বাড়তি যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।