ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে হাইকমিশনারের প্রতিনিধিদল

আব্দুল কাদের, মালদ্বীপ প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মালদ্বীপে রাজধানী মালে ADK হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদ (পাসপোর্ট নং- A06660114 ) এর শারীরিক অবস্থার খোঁজখবর নেয় বাংলাদেশ হাইকমিশনারের প্রতিনিধি দল।

বুধবার (১০ জুন) দূতাবাসের প্রতিনিধি দলের নেতৃত্বেদেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ সময় হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার অন্বেষণে সাত বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে সংঘটিত এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং বর্তমানে তিনি রাজধানী মালের এডিকে হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের এই মানবিক তৎপরতা প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তার পরিবার, স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।