ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসীরা

সৌদি আরব প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা।

দেশের গণ্ডি পেরিয়ে বৈশাখীর আমেজ দেখা দিয়েছে প্রবাসীদের মাঝেও, মরুময় কর্মব্যস্ত জীবনে একটু আনন্দ পেতে পরিবার-পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশী পরিবারের সদস্যরা।

বৈশাখী উৎসব আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ কমিউনিটির রুবিনা সুলতানা ও মসি সিরাজ দম্পতি। প্রবাসের মাটিতে সকলকে নিয়ে প্রতিবছরে এমন আয়োজন হয়ে থাকে বাঙালি আনায়।

সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও কামরুজ্জামানের যৌথ সঞ্চালনায়
মেলায়  আগত দর্শনার্থীদের খেলা থেকে শুরু করে সকল কাজে  সহযোগিতা করেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ,শেখ জামাল প্রমূখ।

মেলা প্রাঙ্গণে দেশীয় হাড়িভাঙ্গা, পুরুষের কাবাডি,  দারিয়ালবান্দা খেলা,  শিশুদের মোরগ লড়াই প্রতিযোগিতা ছিলো আকর্ষণীয়।

মেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী, শিক্ষক,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ,সহ বিভিন্ন পেশাজীবীরা। বুড়ো থেকে শিশু সকল বয়সীদের  দেখা গেছে মেলায় আসতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।