ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
মার্চ ৩১, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

৩০ মার্চ সোমবার রাতে আনন্দঘন পরিবেশে আড্ডায় মেতে উঠি গণমাধ্যমকর্মীরা সম্মিলিতভাবে এগিয়ে চলি এই শ্লোগানকে সামনে রেখে .. সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক প্রদানের উদ্যোগে ঈদ পূর্ণমিলনে নিউ এশিয়া রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহবায়ক এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে-  সদস্য সচিব ও  ৭১ টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানার সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ইনভেস্টর ও গণমাধ্যম শুভাকাঙ্ক্ষী আবুল হাসান মুসল্লী ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তা হিসেবে সংগঠনকে নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ‌ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন, যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এসএ টিভি প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান,বাংলা ৫২ টিভি প্রতিনিধি ছাদেক  আহমেদ, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভবন, গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসেন,
নাগরিক টিভি প্রতিনিধি মোঃ ওমর ফারুক, ৫২  টিভি প্রতিনিধি গোলাম রসুল রাসেল,
রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান , দীপ্ত টিভি প্রতিনিধি মোঃ ইমন, দৈনিক লাববাঈক  পত্রিকার প্রতিনিধি শাহজালাল ভুট্টু,
দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি  ফখরুল ইসলাম,
দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি শাহাদাত আল মাহাদী সহ গণমাধ্যম শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রেখে  দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের সুখ-দুঃখ বাংলাদেশের আত্ম সম্মান বজায় রেখে গণমাধ্যম চর্চা অব্যাহত থাকবে। সৌদি আরব সরকারে সকল আইন কানুন মেনে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও প্রত্যাশা করেন।

সবশেষে দেশের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি সকল প্রয়াত গণমাধ্যম কর্মীদের জন্য দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।