ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর পালিত

আবদুল্লাহ কাদের
মার্চ ২০, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবসহ বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শতভাগ মুসলিম দেশ মালদ্বীপে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী মালেতে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে। এছাড়া জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) এবং মসজিদুল আল-সালমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে একই সময়ে ঈদের নামাজ আদায় করা হয়।

ঈদের নামাজে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিনসহ বিভিন্ন মসজিদে যান। এ সময় অনেকেই দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পায়জামা-পাঞ্জাবি পরে উপস্থিত হন, যা ঈদের পরিবেশকে আরও বর্ণিল করে তোলে।ঈদ উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিশেষ দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসীরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রাজধানী মালে এবং পার্শ্ববর্তী দ্বীপ হুলহুমালে ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।